বিভিন্ন কর অঞ্চলে দায়িত্ব পুনর্বণ্টন ⊕ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটেও পদায়ন
কর প্রশাসনে বড় রদবদল: ৩২ যুগ্ম কর কমিশনারকে বদলি-পদায়ন
৩০ আগস্ট (রবিবার) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (কর) ক্যাডারের ৩২ জন যুগ্ম কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল, পরিদর্শী রেঞ্জ, আপিলাত রেঞ্জ এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
৩০ আগস্ট (রবিবার) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদ।
অফিস আদেশ অনুযায়ী, মোনালিসা শাহরীন সুস্মিতা, মোঃ মেসবাহ উদ্দিন খান, মাফরোজ সুলতানা ইমা, মোঃ রাশেদ রেজা, মোঃ আহসান উল্লাহ রাসেল, মোঃ মেহেদী মাসুদ ফয়সাল, বিদ্যুৎ শিকদার, মোঃ মেহেদী হাসান, পার্থ সারথী গুহ, সৌমিত্র চক্রবর্ত্তী, মোঃ মাহবুবুর রহমান, জানে আলম, রুপন চন্দ্র দাস, মোঃ শামসুজ্জামান, অনিমেষ চন্দ্র দাস, মোহাম্মদ আরিফুল আলম ও নাজমা পারভীন, ফাতেমা আফতাব, রুমা আক্তার, মোঃ সা-আদ উল্লাহ, মোঃ আবু সাঈদ, সুবর্ণা পন্ডিত, তাসনিম আফরিন লিসা, মোঃ জোবায়ের আহমেদ, মোঃ রুহুল আমিন, কাউসারা নূর, এ কে এম ইসমাইল আহম্মেদ, রোমানা ইসলাম সাম্মি, মোঃ রকিবুল হাফিজ, খান রেজাউল করিম, এ কে এম শামসুল আলম এবং মোঃ মাসুদুল হক মিয়াকে বিভিন্ন কর অঞ্চলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এসব কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে বিভিন্ন কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ ও রেঞ্জ-৪, আপিলাত রেঞ্জ, বিভাগীয় প্রতিনিধি এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের মধ্যে ঢাকার বিভিন্ন কর অঞ্চল ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী, ফরিদপুর ও কুষ্টিয়া কর অঞ্চল রয়েছে। কয়েকজন কর্মকর্তাকে একই কর অঞ্চলের ভিন্ন রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কয়েকজনকে এক কর অঞ্চল থেকে অন্য কর অঞ্চলে বদলি করা হয়েছে।
ঢাকার বিভিন্ন কর অঞ্চলেও ব্যাপক পরিবর্তন এসেছে। কর অঞ্চল-০২, ০৩, ০৫, ০৬, ০৭, ০৮, ১১, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৪ ও ২৫-সহ একাধিক অঞ্চলে যুগ্ম কর কমিশনারদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে, সেখানে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তাঁর সেই অতিরিক্ত দায়িত্ব বাতিল বলে গণ্য হবে।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের পূর্ববর্তী পদের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব থাকলে তা যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এনবিআরের কর প্রশাসনে একসঙ্গে ৩২ জন যুগ্ম কর কমিশনারের এই বদলি-পদায়নকে মাঠপর্যায়ে কর ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন কর অঞ্চলের পাশাপাশি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়ায় কর ফাঁকি শনাক্তকরণ ও রাজস্ব আদায় কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে।
Shamiur Rahman
