এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন সাংবাদিকপুত্র কারার তাহফিফ রাজ

সামিউর রহমান প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ০১:৪১ পিএম

তাহফিকের এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর উজ্জ্বল স#, উচ্চশিক্ষায় সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ীরা

প্রখ্যাত সাংবাদিক এবং দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী গনমাধ্যম দ্য ফিন্যান্স টুডের সম্পাদক ও প্রকাশক মো. মতিউর রহমানের একমাত্র পুত্র কারার তাহফিক রাজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

সাফল্যের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাহফিক রাজ ঢাকা বোর্ডের অধীনে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। রাজের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজের শিক্ষকমন্ডলী এবং তার সহপাঠীরা।

প্রাথমিক প্রতিক্রিয়ায় কারার তাহফিক রাজ বলেন, আমি বাবা-মা আর শিক্ষকদের উৎসাহে ও সহযোগিতায় পড়ালেখা চালিয়ে গিয়েছি। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমার স্বপ্ন আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। আমি চাই লেখাপড়া শেষ করে মানুষের সেবা করতে। সবাই আমার জন্য দোয়া করবেন।

তাহফিকের এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

এদিকে, তাহফিক রাজের এই অর্জনে অভিনন্দন জানিয়েছে 'দ্য ফিন্যান্স টুডে', 'দৈনিক বর্তমানদিন' এবং 'দ্য ইনভেষ্টর' পরিবার। প্রতিষ্ঠান তিনটির পক্ষ থেকে তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত