সাইবার হামলার শঙ্কায় বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা কাজ করছেন। এসব নিরাপত্তা ত্রুটিগুলো সমাধান করে ঝুঁকি কমানোর পর ওয়েবসাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, একই নিরাপত্তাঝুঁকির কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটগুলো পুনরায় চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Shamiur Rahman
