৪ দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় আগুন
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে কারখানার হারবাল সেকশনে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে
গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে কারখানার হারবাল সেকশনে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিক দ্রুততম সময়ে কারখানা থেকে নিরাপদে বের হয়ে আসেন। শ্রমিকদের একাংশ এসময় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণেও কাজ করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেই তথ্য এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
উল্লেখ, গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Shamiur Rahman
