রাজবাড়ীতে রেললাইন থেকে দুইজনের মরদেহ উদ্ধার
উদ্ধাকৃতদের মধ্যে অন্য জনের নাম সাকিব (৩০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলাম ছেলে
রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন অজ্ঞাত রয়েছেন।
উদ্ধাকৃতদের মধ্যে অন্য জনের নাম সাকিব (৩০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলাম ছেলে।
রাজবাড়ীর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া প্রেসকার বাড়ি এলাকা থেকে অজ্ঞাত আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার সকালে মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আজাদের দোকান সংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খরব দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
Shamiur Rahman
