৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০৩:২৯ পিএম

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।

ক্রয়প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ নম্বর ২০২৫-২৬/জিডি-৪এ এবং টেন্ডার আইডি ১৩২০৩৯৯-এর মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার অনুমোদন দেওয়া হয়।

 

Shamiur Rahman

সম্পর্কিত