ইসলামী বিশ্ববিদ্যালয় অ‍্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬ ০১:০৩ এএম

আজ শুক্রবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে সভাটি আয়োজন করা হয়

ইসলামী বিশ্ববিদ্যালয় অ‍্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ‍্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন। সভাটি পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান।

সভায় অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

সভায় ফ্যামিলি ডে ২০২৭ অনুষ্ঠান এবং ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নঈম শাহাদাত, সাবেক ডিআইজি সানা শামিনূর রহমান, যুগ্ম সচিব আজমুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, সোহরাব হোসেন, মোছাদদেরুল হক মিঠু প্রমুখ।

Shamiur Rahman

সম্পর্কিত