সাংবাদিক মহল ক্ষুদ্ধ

কথিত সাংবাদিক অলোকের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬ ০৯:০২ পিএম

টাঙ্গাইল প্রেসক্লাবকে একটি সমৃদ্ধশীল প্রেসক্লাব বলা হয়। সেখানে অলোকের মত একজন চিহ্নিত চাঁদাবাজ ও মাদকাসক্ত কথিত এই সাংবাদিক কিভাবে সদস্যপদ লাভ করে এই নিয়ে শহর জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে

টাঙ্গাইলে এক নারী সাংবাদিককে অত্যন্ত কুরুচিপুর্ন, অশালিন ও মানহানিকর কথা বলে হেনস্থার অভিযোগ উঠেছে তথাকথিত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য অলোক দাসের বিরুদ্ধে। এই ব্যপারে উপযুক্ত বিচার ও সাংগঠনিক ব্যবস্থা নিতে হেনস্থার শিকার সাংবাদিক রুমি আক্তার পলি টাঙ্গাইল প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে সাংবাদিক পলিকে হেনস্থার খবর ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিক মহল, প্রশাসন ও সুশীল সমাজ ও সাধারন মানুষের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অলোক দাসের শাস্তি দাবি করেছেন তারা।

জানা গেছে, গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশ অনলাইন পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য রুমি আক্তার পলি সোমবার পেশাগত দায়িত্ব পালন শেষে ঢাকায় কর্মরত সহকর্মীকে বিদায় দিয়ে টাঙ্গাইলে কর্মরত আরেক সহকর্মীকে সাথে নিয়ে সন্ধ্যার দিকে প্রেসক্লাবে আসেন। এসময় কথিত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য অলোক কুমার দাস পলিকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপুর্ন, অশালীন ও মানহানিকর কথা বলেন। এসময় সাংবাদিক পলি খুবই ধৈর্য্যর সাথে পরিস্থিতি সামাল দেন। বিষয়টি রাতে প্রেসক্লাবের সাধারন সম্পাদককে অবহিত করেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা উল্লেখ করে লিখিত অভিযোগপত্র জমা দেন।

জানা গেছে, হেনস্থার শিকার রুমি আক্তার পলি তার কর্মস্থলগুলোতে বিষয়টি অবহিত করেছেন। এদিকে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মহব্বত হোসেন তার ভাতিজি রুমি আক্তার পলিকে হেনস্থার বিষয়ে জোর প্রতিবাদ জানিয়ে উপযুক্ত বিচার দাবি করেছেন।

এদিকে জানা গেছে, অভিযুক্ত অলোক কুমার দাস ইতিপুর্বেও সাংবাদিক পলিকে নানা অশালীন কথা বলেছেন। এছাড়াও কিছুদিন আগে আরেক নারী সাংবাদিক নাহার চাকলাদারকে অশালীন ও কু রুচিপুর্ন কথাবার্তা বলেন। অতি সম্প্রতি গ্রীন টেলিভিশনের প্রতিনিধিকেও অশালীন কথা বলেন। টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যপদ পাবার পর থেকেই তার এই ঔদ্ধত্তপূর্ন আচরনের শিকার হচ্ছেন অনেকেই। কোন প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক পত্রিকা কিংবা কোন টেলিভিশনের প্রতিনিধি না হয়েও টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যপদ বাগিয়ে নিয়েছেন। যেখানে টাঙ্গাইল প্রেসক্লাবকে একটি সমৃদ্ধশীল প্রেসক্লাব বলা হয়। সেখানে অলোকের মত একজন চিহ্নিত চাঁদাবাজ ও মাদকাসক্ত কথিত এই সাংবাদিক কিভাবে সদস্যপদ লাভ করে এই নিয়ে শহর জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

Shamiur Rahman

সম্পর্কিত