ঢাকাইয়া কর্মীদের অংশগ্রহণে সূত্রাপুরে ডিপিসির উঠান বৈঠক অনুষ্ঠিত

সালাহউদ্দিন মিঠু প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩০ এএম

কাঠেরপুলে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘আর্থ অব চিলড্রেনস স্কুল’-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়

একঝাঁক স্বপ্নবাজ ঢাকাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর সূত্রাপুরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)-এর ১২তম উঠান বৈঠক।

এটি ডিপিসির সূত্রাপুর থানায় অনুষ্ঠিত চতুর্থ বৈঠক। কাঠেরপুলে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘আর্থ অব চিলড্রেনস স্কুল’-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিক্ষা, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রন্ধনশিল্প, সাহিত্য, পরিবেশ, সংস্কৃতি, ব্যবসা ও রাজনীতিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আসন্ন ১৯ অক্টোবর ডিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল ও গেন্ডারিয়া থানা ডিপিসি পরিবারের সদস্যরা।

এসময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পেশাজীবীদের পারস্পরিক সম্পৃক্ততা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে ঢাকাইয়া কবি কাবেল মিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজকরা জানান, ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নই ডিপিসির অন্যতম লক্ষ্য।

Shamiur Rahman

সম্পর্কিত