মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ০৩:১৪ পিএম

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। এতে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এই ছাড়া পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

পরে ভোর পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাশ করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত