নিখোঁজের ২৪ দিন পর মরদেহ উদ্ধার
ফিনল্যান্ডে তাবিথ আউয়ালের সমন্ধির মৃত্যু ঘিরে রহস্য
শনিবার (৭ নভেম্বর) দেশটির হ্যামেনলিন্না শহরে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকলেও দুর্ঘটনার বিষয়টি কারও নজরে আসেনি।
ফিনল্যান্ডে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর বাংলাদেশি নাগরিক নাফিস কান্দারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিএনপির নেতা ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সমন্ধি (স্ত্রীর ভাই)। ফিনল্যান্ডের পুলিশ হামিলডিনা শহরের একটি মহাসড়কের পাশে দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন নাফিস। তাকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল ফিনল্যান্ডের পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দেশটির হ্যামেনলিন্না শহরে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ তাবিথ উদ্ধার করা হয়। গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকলেও ভারী তুষারপাতের কারণে দুর্ঘটনার বিষয়টি কারও নজরে আসেনি। হেলিকপ্টার ব্যবহার করে ও রেসকিউ টীমের টানা তল্লাশির একপর্যায়ে গতকাল তার মরদেহের সন্ধান পায় স্থানীয় পুলিশ।
বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উদ্ধার হওয়া ব্যক্তিকে নাফিস ইস্কান্দার হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে পুলিশের প্রকাশিত প্রাথমিক বিবরণে মৃত ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি। ৫০ বছর বয়সী নাফিস গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তাকে ওইদিন বিকেল ৩টার দিকে ফিনল্যান্ডের টাম্পেরে শহরে দেখা গিয়েছিল বলে নিখোঁজ-সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়।
বাংলাদেশি কমিউনিটির সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, নাফিস টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশের দেয়া বর্ণনা অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় নাফিসের উচ্চতা ছিল প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল ছিল না এবং মুখে ছিল ঘন দাড়ি। ওই সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে বলে জানিয়েছিল পুলিশ। নাফিস কালো রঙের একটি অডি এ৭ (Audi A7) গাড়ি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ছিল EOH-738।
পুলিশ জানিয়েছিল, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি ফিনল্যান্ডের যেকোনো স্থানে থাকতে পারেন বলেও আশঙ্কা করেছিল পুলিশ। সেই সময় এই ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছিল না আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে নাফিসের সন্ধান পেতে ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি দেশটির সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল পুলিশ। বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের চলাচলের সময় নাফিস কিংবা তার গাড়ি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
ফিনল্যান্ডের পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, মহাসড়কের পাশের সবুজ এলাকায় একটি গাড়ি সড়ক থেকে ছিটকে পড়েছিল। দুর্ঘটনাটি কয়েক দিন আগে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গাড়িটি মহাসড়ক থেকে সহজে চোখে পড়ার মতো অবস্থানে ছিল না বলে জানা গেছে। তবে ঠিক কীভাবে গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং কখন চালকের মৃত্যু হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে পুলিশ সড়ক নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাব্য বিষয় এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে। এর আগে নাফিসের সন্ধান পেতে ফিনল্যান্ডের পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল। নিখোঁজ ব্যক্তির গাড়ি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছিল। নাফিসের নিখোঁজ হওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে মরদেহ উদ্ধারের খবরে ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, নিহত নাফিস ইস্কান্দার বর্তমান সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সন্তান তাবিথ আউয়ালের স্ত্রী সওসান ইস্কান্দারের বড় ভাই। নাফিসের মরদেহ উদ্ধারের খবর পেয়ে শোকে ম্যুহমান গোটা পরিবার। নিহত নাফিস ব্যবসায়ী ও জামায়াত নেতা ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী (যিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং দৈনিক নয়া দিগন্তের পরিচালনা পর্ষদের সাথে যুক্ত ছিলেন)।
নিহত নাফিসের বাবাএকাধিক সুত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, পরিবারের সদস্যগণ ফিনল্যান্ডের উদ্দেশ্যে দ্রুত যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী নাফিসের পরিবার।
Shamiur Rahman
