রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬ ০৯:৩৩ পিএম

শপথ নিতে যাওয়া ছয়জনের মধ্যে তিনজন মন্ত্রী এবং দুই জন প্রতিমন্ত্রী রয়েছেন। অন্যদিকে বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন আরও ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। ছয়জনের মধ্যে তিনজন মন্ত্রী এবং দুই জন প্রতিমন্ত্রী রয়েছেন। অন্যদিকে বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

নতুন মন্ত্রীরা হলেন- ড. আবদুল মঈন খান (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী), ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (তথ্যমন্ত্রী), সাচিং প্রু জেরী (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী), এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী)।

নবনিযুক্ত প্রতিমন্ত্রীদ্বয় হচ্ছেন হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়)। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হয়।

বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন এসেছে।

Shamiur Rahman

সম্পর্কিত