মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪ পিএম

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে গেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসির আব্বাস

স্বাস্থ্য পরীক্ষা সারতে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, “স্যার শারীরিক ফলোআপ চেকআপ করতে মালয়েশিয়া রওনা হয়েছেন। সাথে স্যারের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।

“স্যার মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক চেকআপ করাবেন। ইতোমধ্যে চিকিৎসক অ্যাপয়েনমেন্টসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শাহজাহানপুরে নিজের বাসভবনে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে টানা এক মাসের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন।

পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে। সেখানে ফিজিওফেরাপি নিয়ে দেশে ফেরেন তিনি।

Shamiur Rahman

সম্পর্কিত