ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
উল্লেখ্য, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
এর আগে, গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিব করা হয়েছে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।
বিস্তারিত আসছে...
Shamiur Rahman
