দ্য ফিন্যান্স টুডের উদ্যোগে প্রবীন নিবাস গঠনে দ্বিতীয় মতবিনিময় অনুষ্ঠিত

সামিউর রহমান প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ০৪:৫৫ পিএম

আমাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই গড়ে তুলবে একটি সুন্দর মানবিক সমাজ’—এই প্রত্যয়কে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রবীণদের কল্যাণে এই উদ্যোগ নিয়েছে দ্য ফিন্যান্স টুডে

দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী গণমাধ্যম ‘দ্য ফিন্যান্স টুডে’ পরিবারের উদ্যোগে প্রবীণ নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রবীন নিবাস এবং একটি রিসোর্ট তৈরীর লক্ষ্যে দ্বিতীয় দফায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আমাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই গড়ে তুলবে একটি সুন্দর মানবিক সমাজ’—এই প্রত্যয়কে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রবীণদের কল্যাণে এই উদ্যোগ নিয়েছে দ্য ফিন্যান্স টুডে।

আজ ২৯ আগষ্ট (শনিবার) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত স্বদেশ টাওয়ারের সী-গাল রেস্টুরেন্টে  সেবামূলক একটি ট্রাস্ট গঠনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অভিজ্ঞ ও সিনিয়র সাংবাদিকবৃন্দের পাশাপাশি উদীয়মান এবং তরুণ প্রজন্মের গনমাধ্যমকর্মীগন। সভায় মতিউর রহমানের ব্যবসায়ী ও পেশাজীবি বন্ধুদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ অধিদপত্রের প্রধান প্রকৌশলী মীর্জা সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, হাসান মোল্লা, শিবচরের বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল মোল্লা, আরএনটিসি গ্রুপের সিইও মো: আহসান হাবিব, বিশিষ্ট গবেষক, লেখক ও পরিবেশবিদ ড. মোহাম্মদ সেলিম রেজা, প্রফেসর মোহাম্মদ বাবুল মিয়া, মুক্তমন ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান খান, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের কর্মকর্তা জামিল উদ্দিন পাপ্পু, বিশিষ্ট সঙ্গীতশিল্পী লীলাবতী রোমানী সুলতানাসহ আরও অনেকেই।

এছাড়া এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক নও মুসলিম মুহাম্মদ রাজ, ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আবদুল কাইয়ুম, ফয়জুর রহমান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ইশতিয়াক মু.আল-আমিন।

এই মতবিনিময় সভায় আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আনিসউর রহমান আনিস, দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক ও এসএ টিভির প্রধান সম্পাদক শাহীন আবদুল বারী, দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ, দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া, ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের সভাপতি সালাহউদ্দিন মিঠু, আরটিভির রিপোর্টার আবু তাহের বাপ্পা, ফিরোজ চাষী, দৈনিক প্রান্ত'র সম্পাদক আবুল খায়ের খান, দৈনিক ঐষীবাংলা'র সম্পাদক এ আর এম মুহিউদ্দিন খান ফারুকী, দ্য ইভিনিং নিউজের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ, দৈনিক বর্তমান দিন'র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা, বিশিষ্ট সাংবাদিক নীপা আক্তারসহ "দ্য ফিন্যান্স টুডে," "দৈনিক বর্তমান দিন" এবং "দ্য ইনভেষ্টর" পরিবারের সদস্যগন।

এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব মো. মোশাররফ হোসাইন রাজু।

সমাজের প্রবীন জনগোষ্ঠীর সার্বিক মানোন্নয়নের ন্যায় মানবিক এই উদ্যোগের স্বপ্নদ্রষ্টা মো: মতিউর রহমান স্বপরিবারে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এসময় তার সাথে ছিলেন স্ত্রী শিউলি খানম, নিকটাত্মীয় মর্জিনা খানম আঙ্গুর, কাজী শ্যামলী, বড় ছেলে কারার তাহাফিফ রাজ এবং মেয়ে জুনাইরা জাহিন নীলাঞ্জনা, সাদ ইবনে হাবিব।

আরও পড়ুন: 'দ্য ফিন্যান্স টুডে'র বৃদ্ধ নিবাস প্রকল্পের ১ম মতবিনিময় অনুষ্ঠিত

আজকের মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্যে গত ৮ আগষ্ট অনুষ্ঠিত প্রথম সভার আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ‘সেবামূলক ট্রাস্ট’-এর আওতায় নতুন কার্যক্রম পরিচালনার উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এই মহতী উদ্যোগের স্বপ্নদ্রষ্টা মো মতিউর রহমান। আজকের বৈঠকে ট্রাস্টের নামকরণের উপর সার্বজনীন আলোচনা এবং মতামত গ্রহণ করা হয়।

পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং ট্রাস্টের গঠন, কর্মপরিধি, ফান্ড ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন দ্য ফিন্যান্স টুডের সম্পাদক ও প্রকাশক মো. মতিউর রহমান।

দিকনির্দেশনামূলক বক্তব্যে মো. মতিউর রহমান সমাজের প্রবীন নাগরিকদের জন্য আবাসন প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, এটি কেবল একটি আবাসন প্রকল্প হবে না বরং এর অধীনে সমাজের সকল স্তরের মানুষের জন্য মানসম্মত খাদ্য সরবরাহ, উন্নত চিকিৎসা সেবা, বিনোদনমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি রিসোর্টের মতো করে এমনভাবে তৈরী করা হবে যেন যে কেউ এখানে দুই-তিনদিনের জন্য স্বপরিবারে বেড়াতে এসে সমাজের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সাথে সময় কাটাতে পারেন, কর্মক্ষেত্রে প্রবীন নাগরিকদের অভিজ্ঞতা শুনতে পারেন এবং বিশেষ মুহুর্তগুলোর স্মৃতিচারণ করতে পারেন।

মো. মতিউর রহমানের মতে, এর ফলে একদিকে যেমন প্রবীন নাগরিকরা কিছু সময়ের জন্য নিজেদের একাকীত্ব ভুলে নতুন করে বেঁচে থাকার একটা টনিক পাবেন তেমনি নতুন প্রজন্মও নিজেদের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে কর্মক্ষেত্রে ফিরে যেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। 

সভার শেষাংশে সদস্য সংগ্রহ এবং গঠনতন্ত্র বাস্তবায়নে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী সাত (৭) কর্ম দিবসের মধ্যে সদস্য সংগ্রহের উপর একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে একটি খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে কোনো প্রবীণ মানুষ জীবনের শেষ সময়ে নিজেকে একা, অসহায় কিংবা অবহেলিত মনে করবেন না।

‘দ্য ফিন্যান্স টুডে’ পরিবারের এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে প্রবীণদের প্রতি আরও শ্রদ্ধাশীল, সহমর্মী ও দায়িত্ববান হতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবে বলে অভিমত ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিরা।

মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে তাই বার্তা একটাই—জীবনের শেষ প্রান্তে কোনো প্রবীণ যেন একা না থাকেন, অবহেলায় না থাকেন; বরং ভালোবাসা, সম্মান ও নিরাপত্তার সঙ্গে কাটুক তাদের জীবনের শেষ অধ্যায়।

Shamiur Rahman

সম্পর্কিত