স্মরণকালের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

সামিউর রহমান প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০৫:১৫ এএম

আক্রমণে ছিল না ধার, মাঝমাঠে ছিল না নিয়ন্ত্রণ। শেষ পর্যন্ত শুধু শিরোপাই হাতছাড়া হয়নি, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে আক্রমণাত্মক পরিসংখ্যানও গড়ে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু স্পেনের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি লিওনেল মেসির দল। শুরু থেকেই স্পেনের চাপের মুখে পড়ে তারা। খেলার শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রেখে যোগ্য দল হিসেবেই ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করলো স্প্যানিশরা।

আক্রমণে ছিল না ধার, মাঝমাঠে ছিল না নিয়ন্ত্রণ। শেষ পর্যন্ত শুধু শিরোপাই হাতছাড়া হয়নি, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে আক্রমণাত্মক পরিসংখ্যানও গড়ে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

ফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। বলের দখল থেকে শুরু করে আক্রমণের গতি সব ক্ষেত্রেই এগিয়ে ছিল ইউরোপের দলটি। আর্জেন্টিনাকে নিজেদের অর্ধেই অনেকটা সময় আটকে রাখতে সক্ষম হয় স্প্যানিশরা। ফলে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি লাতিন আমেরিকার প্রতিনিধিরা।

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্পেনের বিপরীতে প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণ ছিল নিষ্প্রভ। এদিন আর্জেন্টিনার বিপক্ষে স্পেন বল দখলে রাখে ৬৬% আর পুরো খেলায় মাত্র ৩৫% বল দখলে রাখে সাবেক চ্যাম্পিয়নরা।

এছাড়া পুরো খেলায় গোলের উদ্দেশ্যে আর্জেন্টিনার গোল পোস্টে ২০ টি শট নেয় স্পেন। এর বিপরীতে স্পেনের গোলপোস্টে মাত্র ২টি শট নিতে পেরেছে মেসি বাহিনী। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে কোনো ম্যাচে আর্জেন্টিনার এত কম শট নেয়ার নজির আগে ছিল না। ফলে এটি বিশ্বকাপ ফাইনালে আলবিসেলেস্তেদের সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে আর্জেন্টিনা বরাবরই আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি প্রজন্মের পর প্রজন্ম ধরে দলটি প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে এসেছে। কিন্তু এবারের ফাইনালে সেই পরিচিত আর্জেন্টিনাকে দেখা যায়নি। পুরো ম্যাচে স্পেনের সংগঠিত রক্ষণ ও উচ্চ প্রেসিংয়ের সামনে বারবার থেমে গেছে তাদের আক্রমণ।

শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে শুরু করা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ হলো তাই হতাশা আর এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মধ্য দিয়ে। ফলাফলের হতাশার সঙ্গে ইতিহাসের সবচেয়ে নিষ্প্রভ আক্রমণাত্মক পরিসংখ্যানও যোগ হয়ে ফাইনালটি আর্জেন্টিনার জন্য স্মরণীয় নয়, বরং ভুলে যেতে চাওয়ার মতো এক অধ্যায়ে পরিণত হলো।

Shamiur Rahman

সম্পর্কিত