প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন
রোববার (২২ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাশাপাশি বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় এক্স ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন (ইউনেসা) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কালচারাল অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, সহসভাপতি সানা শামীনুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন ইউনেসার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আক্তার বানু, কালচারাল অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সদস্যসচিব নূর-উন-নাহার আনসারী এবং প্লেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ।
আলোচনা সভায় বক্তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছরের পথচলা, প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ঐতিহ্য ও অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ধর্মবিষয়ক সম্পাদক নূরুল হুদা।
Shamiur Rahman
