আরও তিন গুণীজনকে সম্মাননা
ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা
শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিরপুরের সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিদ হাসান পিকুল, অধ্যক্ষ আখতারুজ্জামান মুকুট ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুস সালামকেও সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিরপুরের সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. গফুর গাজী। সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আলীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. লোকমান হাকিম, প্রফেসর ড. গফুর গাজী, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, প্রফেসর ড. নাছির উদ্দিন মিজি এবং ব্যাংকার আব্দুল হাইসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেনসহ সংবর্ধিত অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় তাঁরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন দায়িত্বে প্রফেসর ড. এমতাজ হোসেন তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে।
তাঁরা আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেনসহ সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Shamiur Rahman
