বিদ্যুৎ মন্ত্রী হাঁটছেন প্রধানমন্ত্রীর বিপরীতে

Shamiur Rahman প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ১০:২৪ এএম

ক্রাইসিস তৈরি হলে একজন দায়িত্বরত মন্ত্রীর কাজ হলো মানুষকে সঠিক তথ্যে আপডেটেড করা এবং তার কাজের ব্যাপারে অবহিত করা। এবং সর্বোপরি জনগণকে আশ্বস্ত করা। আশার কথা শোনানো

‘সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে নিশ্চিত করছি, আমি কাজ করে যাচ্ছি, যত দ্রুতই সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য; আমি আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে মানুষকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারেন।’

‘এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া... আসলে আমার আর কিছুই করার নাই।’

দুইজন ব্যক্তির বক্তব্যের কোটেশন তুলে ধরলাম, এখানের কোন স্ট্যান্ড আপনার কাছে দায়িত্বশীল আচরণ মনে হচ্ছে?

নিশ্চিতভাবে প্রথমটা, রাইট? প্রথম বক্তব্য প্রধানমন্ত্রীর দ্বিতীয়টা উনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রীর।

বিদ্যুৎ ও গ্যাসে জনভোগান্তির জন্য যে প্রধান রেস্পন্সিবল, তিনি কথাবার্তা বলতেছেন থোড়াই কেয়ার ভাব নিয়ে, যেন তিনি রাজা আর জনগণ প্রজা; রাজা যা-ই বলবেন, করতে মন চাইবে তা-ই করবেন, প্রজাদের মেনে নিতে হবে।

প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টি এড্রেস করেছেন এতে নাগরিক হিসেবে আমি শিউর আনার্ড ফিল করতেছেন সকলেই, এই সাময়িক অসুবিধাতে নিজেরা কষ্ট করে গেলেও সরকারের প্রতি ক্ষোভ ঝাড়বেন না। দেশের প্রধানমন্ত্রী নিজের কাঁধেই দায় নিয়ে আশ্বস্ত করতেছেন তিনি চেষ্টা করছেন, যত দ্রুত সম্ভব ক্রাইসিস সলভ করার।

কিন্তু উনারই মন্ত্রী হাঁটতেছেন উনার বিপরীত দিকে।

ক্রাইসিস তৈরি হলে একজন দায়িত্বরত মন্ত্রীর কাজ হলো মানুষকে সঠিক তথ্যে আপডেটেড করা এবং তার কাজের ব্যাপারে অবহিত করা এবং সর্বোপরি জনগণকে আশ্বস্ত করা। আশার কথা শোনানো।

কিন্তু মন্ত্রী তা না করে উলটো প্যানিক সৃষ্টি করতেছেন।

কিছুই করার নাই, আমি কী করব, অপেক্ষা ছাড়া... এমন শব্দগুলো জনগণকে ট্রিগার্ড করে, নাগরিক হিসেবে তার মর্যাদা ক্ষুণ্ণ করে, এ বেসিক জ্ঞান একজন মন্ত্রীর নাই কেন?

জনগণের পাশাপাশি সরকারী কর্মকর্তাদেরকেও খেপাচ্ছে তিনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, ‘সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে।’

এখানে শেষ নয়। লোডশেডিং নিয়ে পূর্বে সংসদে দাঁড়িয়েও মানুষের মৃত্যু নিয়ে ঠাট্টা-তামাশা করেছেন তিনি।

একজন সংসদ সদস্য বলছিলেন, এলাকায় বিদ্যুৎপৃষ্ঠে অনেক মানুষ মারা গেছেন। তারগুলোতে যেন উন্নতমানের ক্যাবল ব্যবহার করা হয় এবং অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয় অবহিত করেন।

মন্ত্রী তার উত্তরে হাসতে হাসতে বলছেন, বিদ্যুৎ আছে বলেই তো বিদ্যুৎপৃষ্ঠে মানুষ মারা গেল।

ভাবেন, একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে এভাবে কথা বলছে!

তারেক রহমান, যে ব্যক্তি ২ দশক আগে বিদ্যুৎ মিনিস্ট্রি দায়িত্বে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন, যাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া; সেই ব্যক্তিটিকে ২০২৬ সালে এসে আপনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বানালেন ঠিক কোন ভরসায়!

আপনি সরকার গঠনের পর বলছিলেন, ৬ মাসের মধ্যে যদি দৃশ্যমান পরিবর্তন দেখাতে না পারেন কোনো মন্ত্রী, তাহলেই আপনি সেজায়গায় অন্য কাউকে বসাবেন যিনি এর যোগ্য।

এখন পর্যন্ত আপনি সেরকম কোনো এ্যাকশন নিতে আমরা দেখি নাই। বেশ কয়েকজন মন্ত্রী দৃশ্যমান কোনো পরিবর্তন তো আনতে পারেন নাই, বরং তাদের নেতিবাচক কর্মকাণ্ডে আপনার সরকারকে বিব্রত হতে হচ্ছে প্রতিনিয়ত।

দ্রুত এসকল মন্ত্রী/প্রতিন্ত্রীদেরকে ফাইন্ড আউট করে ছাঁটাই করেন, তাদের পজিশনে দক্ষ এবং যোগ্য লোকদের রিপ্লেস করান।

এতে আপনার সরকারের সুনাম বাড়বে এবং আপনার প্রতি মানুষের প্রত্যাশা এবং ট্রাস্ট বাড়বে, আপনি যে কমিটমেন্ট দিয়েছেন তা রক্ষা করবেন।

Shamiur Rahman

সম্পর্কিত