সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম

ইকরামুল কবির টিপু প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬ ০৩:২৪ পিএম

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেয়া হয়। ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এই আল্টিমেটাম ঘোষণা করেন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের কৃত মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে ক্রাব।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেয়া হয়। ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এই আল্টিমেটাম ঘোষণা করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কোন তদন্ত ছাড়াই এই মামলা দায়েরর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান বক্তারা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কোন একটি পক্ষের উদ্দেশ্য সাধনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। কিভাবে সাভার থানার ওসি মামলা তা খতিয়ে দেখতে সরকারকে আহবান জানানো হয় মানববন্ধনে।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সাংবাদিক বান্ধব সরকার। আগামী ১০ দিনের মধ্যে কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ক্র্যাবের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, মাহবুব আলম লাবলু, আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, ক্র্যাবের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, ক্র্যাব সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সুশান্ত সাহা, সাইফুল ইসলাম জুয়েল। এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজীসহ ক্র্যাব ও ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamiur Rahman

সম্পর্কিত