রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হলো এবং রাজবাড়ীর সিভিল সার্জন নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয় বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৪ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করবেন। তা না হলে ৫ অক্টোবর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।
Shamiur Rahman
