পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজুল ইসলাম রাডোর অকাল প্রয়াণ
৩০ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী 'রাডো সু' - এর স্বত্বাধিকারী হাজী মো. সিরাজুল ইসলাম রাডো (৮০) ইন্তেকাল করেছেন।
৩০ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে, পারিবারিক সিদ্ধান্তে ১লা অক্টোবর (বৃহস্পতিবার) বাদ আছর লালবাগ পোস্তা শাহী মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। হাজি সিরাজুল ইসলাম রাডোর জানাজায়, লালবাগ, চকবাজার, কোতোয়ালি এলাকার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
তার এই অকাল প্রয়াণে দ্য ফিন্যান্স টুডের সম্পাদক ও প্রকাশক মো: মতিউর রহমান এবং ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের সভাপতি সালাহউদ্দিন মিঠু গভীর শোক প্রকাশ করেছেন।
এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া পেশ করেছেন।
Shamiur Rahman
