ময়মনসিংহে দুই সম্পাদকের উপর বর্বরোচিত হামলা
বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ পাগলা উপজেলার কাউরাইত বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তাদের ঘেরাও করে জোরপূর্বক হামলা ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ধারণ করে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুসন্ধানী প্রতিবেদনের কাজে গিয়ে বর্তমানদিন পত্রিকার প্রধান সম্পাদক মো. মতিউর রহমান ও সিনিয়র সাংবাদিক সালাহউদ্দিন মিঠুর ওপর হামলা, গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাই ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠন। এসময় তারা এই ঘটনার সাথে জড়িত নির্দেশদাতা, মদদদাতাসহ হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সরেজমিনে অনুসন্ধানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মোঃ মতিউর রহমান ও স্বাধীন বাংলা নিউজ প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ পাগলা উপজেলার কাউরাইত বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তাদের ঘেরাও করে জোরপূর্বক হামলা ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ধারণ করে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইয়াহিয়া আরিফুল ও সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, হামলার খবর পেয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহত সাংবাদিকদের দেখতে যান। এ সময় তিনি বলেন, “অনুসন্ধানী সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এই ঘটনায় আরও প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক-প্রকাশক পরিষদের আহবায়ক দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) এর সভাপতি ইকরামুল কবীর টিপু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট এম. এ মজিদ, ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবিএম সেলিম আহমেদ ও সেক্রেটারি সিকদার আব্দুল সালাম,, সেফ দ্যা রিভারস বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান, লেখক, সাংবাদিক ও নদী গবেষক আনিসউর রহমান আনিস, শিবচর প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সেক্রেটারি আবুল খায়ের খান, বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ আহমেদ খান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস রিপোর্টার সোসাইটির মহাসচিব এস এম উজ্জ্বল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
এদিকে, হামলার ঘটনায় মানবাধিকার সংস্থা হিউম্যানিস্ট সোসাইটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সেলিম রেজা এবং ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী পরিষদের সদস্যগন আহত দুই সাংবাদিককে দেখতে যান। এসময় তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত কাগজপত্র উদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বিভিন্ন সাংবাদিক সংগঠন আরও কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Shamiur Rahman
