ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬ ০২:৪৮ এএম

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি জারি করা হয়েছে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বুধবার (৩০ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছে পাঠানো হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশক্রমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন মির্জা আব্বাস। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে, শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন মির্জা আব্বাস। দলীয় সূত্রের দাবি, গুরুতর অসুস্থতা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Shamiur Rahman

সম্পর্কিত