'দ্য ফিন্যান্স টুডে'র সম্পাদক মতিউর রহমানের ৫৫তম জন্মদিনে এফটি পরিবারের শুভেচ্ছা
জন্মদিন উপলক্ষে মতিউর রহমানের শুভানুধ্যায়ী, সহকর্মী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারাও মতিউর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের অব্যাহত সাফল্য কামনা করেছেন।
দেশের অর্থনীতি ও ব্যবসায়িক সাংবাদিকতায় সুপরিচিত মুখ 'দ্য ফিন্যান্স টুডে'-এর সম্পাদক এবং প্রকাশক মতিউর রহমান আজ জীবনের ৫৫তম বছরে পদার্পণ করেছেন। তার জন্মদিন উপলক্ষে সহকর্মী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী ও পাঠকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
আজ ১লা জুলাই (বুধবার) ফিন্যান্স টুডের কার্যালয়ে কেক কেটে এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতিউর রহমানের জন্মদিন উদযাপন করেন এফটি পরিবারের সদস্যবৃন্দ। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ফিন্যান্স টুডের কার্যালয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আনিসউর রহমান আনিস, সিনিয়র সাংবাদিক ও দৈনিক দেশকালের সম্পাদক মো: জাকির হোসেন, গবেষক, লেখক ও পরিবেশবিদ ড. মোহাম্মদ সেলিম রেজা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যাক্ষ নুরুজ্জামান হীরা, সিনিয়র সাংবাদিক ফিরোজ চাষীসহ আরও অনেকেই।
জন্মদিন উপলক্ষে মতিউর রহমানের শুভানুধ্যায়ী, সহকর্মী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারাও মতিউর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের অব্যাহত সাফল্য কামনা করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মতিউর রহমান নিজেকে একজন নির্ভরযোগ্য সম্পাদক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার সম্পাদনায় 'দ্য ফিন্যান্স টুডে' দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, নীতি-নির্ধারণী বিষয় এবং সমসাময়িক ইস্যুতে তথ্যনির্ভর ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে বিশেষ আস্থা অর্জন করেছে।
সহকর্মীদের কাছে তিনি একজন দক্ষ সংগঠক, দূরদর্শী সম্পাদক এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার নাম। সাংবাদিকতার উৎকর্ষ সাধনে তার নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্বের গুণাবলি গণমাধ্যম অঙ্গনে তাকে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।
'দৈনিক বর্তমান দিন' এবং 'দ্য ইনভেষ্টর' পরিবারের পক্ষ থেকেও সম্পাদক মতিউর রহমানকে ৫৫তম জন্মদিনে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মো: মতিউর রহমান 'দ্য ফিন্যান্স টুডে'র পাশাপাশি 'দৈনিক বর্তমান দিন' এবং 'দ্য ইনভেষ্টর' পত্রিকারও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।
Shamiur Rahman
